×

সাহিত্য

ইউটিউবে সৃষ্টিশীল কনটেন্ট বেশি প্রচার করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম

ইউটিউবে সৃষ্টিশীল কনটেন্ট বেশি প্রচার করতে হবে

ছবি: ভোরের কাগজ

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্য ও সংগীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন পুরোদস্তুর সৃষ্টিশীল মানুষ। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হলে নজরুলসহ এ ধরনের সৃষ্টিশীল গুণিজনদের কর্ম নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশি হারে কনটেন্ট তৈরি ও প্রচারিত হওয়া প্রয়োজন। সোমবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত নজরুল সঙ্গীতের ইউটিউব চ্যানেল উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন। কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বিশিষ্ট নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। আলোচনা করেন বিশিষ্ট সঙ্গীতগুণী, কথাসাহিত্যিক ও সরকারের সাবেক সচিব মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মোঃ রায়হান কাওছার। কে এম খালিদ বলেন, ইউটিউবে সৃষ্টিশীল কনটেন্ট বেশি মাত্রায় প্রচার করতে হবে। যাতে তরুণ প্রজন্ম নজরুলের গান শুনে উজ্জীবিত হয়। খলিল আহমদ বলেন, আজ একটি অনন্য ঘটনার সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে নজরুলের গান মৌলিক সুরে গাওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি হলো। তিনি বলেন, সলিল চৌধুরীর গান যেমন লতা মঙ্গেশকরের কণ্ঠে ভিন্ন মাত্রা লাভ করে। একইভাবে এ প্ল্যাটফর্ম আমাদেরকে সঠিক সুর, তাল ও লয়ের মাধ্যমে নজরুল সংগীত চর্চার সুযোগ করে দেবে, যা বিভিন্ন জাদুকরী কণ্ঠের ছোঁয়ায় আরও নানন্দিকভাবে উপস্থাপন করা যাবে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App