×

সাহিত্য

বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা

ছবি: ভোরের কাগজ

বাংলা একাডেমি পরিচালিত সাতটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণীজন হলেন- নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, ডা. এবিএম আবদুল্লাহ, ড. অনুপম সেন, ওমর কায়সার এবং আবদুল গাফফার।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩-এর ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার-২০২৩ লাভ করেছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ।

এছাড়া মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’-২০১৯-এ ভূষিত হয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’-২০২৩ লাভ করেছেন ড. অনুপম সেন। এছাড়াও সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন কবি ওমর কায়সার। বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান শীর্ষক গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩ লাভ করেছেন আবদুল গাফফার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫শে নভেম্বর ২০২৩ একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App