×

সাহিত্য

‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর

দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন নজরুল বিশ্ববিদ্যালয়ে এসে সম্মাননা পদক তুলে দেন উপাচার্য সৌমিত্র শেখরের হাতে। ছবি: ভোরের কাগজ

বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার। তার নামে পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক ২০২৩ পেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর। শিক্ষা-গবেষণা-উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এসে এক অনুষ্ঠানে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন উপাচার্য সৌমিত্র শেখরের হাতে। এর আগে এ পদক লাভ করেন বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমাজকর্মী আরমা দত্ত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App