×

সাহিত্য

শিল্পকলায় ‘দ্যা বেল্ট এন্ড রোড চেংদু-ঢাকা’ প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম

শিল্পকলায় ‘দ্যা বেল্ট এন্ড রোড চেংদু-ঢাকা’ প্রদর্শনী
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘দ্যা বেল্ট এন্ড রোড চেংদু-ঢাকা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় চিত্রশালায় সাতদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংগঠনের সভাপতি আশফাক আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ ও চায়নার সংস্কৃতি ও পর্যটনের উপর ১০০টি আলোকচিত্র স্থান পেয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। ১০ ডিসেম্বর শেষ হবে সাতদিনের এই প্রদর্শনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App