×

সাহিত্য

ইশরাত নিশাতকে অশ্রুসজল বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৬:৪৪ পিএম

ইশরাত নিশাতকে অশ্রুসজল বিদায়

গুণী নাট্যশিল্পী ইশরাত নিশাত/ ফাইল ছবি

গুণী নাট্যশিল্পী ইশরাত নিশাতকে সর্বস্তরের মানুষ অশ্রুসজল বিদায় জানালেন বন্ধু, স্বজন ও সর্বস্তরের মানুষ। তারা বলেছেন, ইশরাত মানুষকে ভালোবাসতে জানতেন। তিনি নাটক ও জীবনকে একীভূত করেছিলেন, এমন নিবেদিতপ্রাণ মানুষ খুব কমই আছে। অথচ এই মানুষটিই আমাদের ছেড়ে চলে গেলেন। তার শূন্যতা পুরণ হবার নয়। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলার একাডেমির জাতীয় নাট্যশালার সামনে সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইশরাত নিশাতের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নির্দেশক এবং অভিনেতা আলী যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যকার মাসুম রেজা, অভিনেত্রী সারা যাকের, সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, অভিনেত্রী বন্যা মীর্জা, অভিনেত্রী মোমেনা চৌধুরী, কামাল বায়েজিদ, বৃন্দাবন দাশ সহ মঞ্চ ভালোবাসা অসংখ্য মানুষ। দলগতভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, অভিনয় শিল্পী সংঘ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, সম্মিলিত সাংস্কৃতি জোট, স্রোত আবৃত্তি সংসদ, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নাগরিক নাট্য সম্প্রদায় প্রমূখ।

নাসির উদ্দিন ইউসুফ বলেন, নিশাত মানুষকে ভালোবাসতে জানতো। সে নাটক ও জীবনকে একীভূত করেছিল। সে ছিল আমার কন্যার মতো নয়, সে আমার কন্যা। ওর মা-ও মারা গিয়েছিল এমন গভীর রাতে। ওকে আগলে রাখতে চেষ্টা করেছি, কিন্তু এমন উচ্ছল প্রাণের মানুষকে কি আর আগলে রাখা যায়! আপনারা সকলে মঞ্চের মানুষ হারিয়েছেন, আমি ঘরের মানুষ এবং মঞ্চের মানুষ, দু’জনকেই হারিয়েছি। আলী যাকের বলেন, নিশাতকে আমি মেয়ের মতো স্নেহ করতাম। তার চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। তাকে হারিয়ে মঞ্চ অনেক কিছু হারালো।

গোলাম কুদ্দুছ বলেন, এই শিল্পকলা থাকবে, শিল্পকলার আড্ডা থাকবে, শুধু এখন থেকে সেখানে নিশাত থাকবে না। সে কখনো শুধু একটি দলের হয়ে নয়, বরং সকল দলের হয়ে কাজ করেছে। সকলকে ভালোবেসেছে। ইশরাত নিশাত এর নাট্য দল ‘দেশ নাটক’ এর কামাল আহমেদ বলেন, নিবেদিত একজন নাট্যকর্মী ছিল নিশাত। নাটকের যুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। মাসুম রেজা বলেন, নাটকের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ ছিল নিশাত। এমন নিবেদিত প্রাণ আর ভালোবাসার মানুষ আরেকজন পাওয়া কঠিন।

নিশাতের ছোটবোন নারিতা বলেন, আমার বোনের কাছে থিয়েটারের মানুষগুলোই ছিল প্রধান পছন্দ। এই থিয়েটার থিয়েটার করেই জীবনটা দিয়ে গেল ও। আপনাদের কাছে কখনো যদি আমার বোন কোন অন্যায় বা ভুল করে থাকে, তাকে আজ ক্ষমা করে দেবেন, এটাই প্রত্যাশা করবো। নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর ইশরাত নিশাতের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। সেখানে তার জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়া তাকে নিবেদন করে আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে একটি শোকসভার আয়োজন করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইশরাত নিশাত মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App