×

সাহিত্য

কবিতা: বঙ্গবন্ধু

Icon

কবি মানিক পাল

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

কবিতা: বঙ্গবন্ধু

চিৎকার করে বার বার বলি 

তোমার মহিমা কাহিনী,

হে মহা বীর, উন্নত শির

অন্যায়ে নতো করোনি।

বাঙালির ন্যায্য অধিকারে তুমি

করোনি আপস কোনোদিন,

কত লাঞ্ছনা শত গঞ্জনা 

তবুও ছিলে অমলিন। 

কখনো তুমি দুর্বার, আবার 

কখনো কোমল হৃদয়ের!

তুলেছো আঙুল-হয়েছো ব্যাকুল

বাঙালির প্রাপ্য আদায়ে।

কখনো পিতা, কখনো নেতা 

অসহায় যখন বাঙালি!

বাজালে বাঁশি পিছু রাশি রাশি 

ধনী-দরিদ্র-কাঙালি।

হৃদয় পটে এঁকেছো তুমি স্বাধীন 

বাংলার ছবি!

দাঁড়ালে মঞ্চে, বজ্রকণ্ঠী তুমি

বাঙালির কবি!

তুমি ছিলে, তুমি আছো

থাকবে বেঁচে চিরদিন!

তোমার কাছে ঋণ যে অনেক

শোধ হবে না কোনো দিন। 

তুমি দুর্বার তুমি অনন্য 

তুমি বিশ্বের বিস্ময়!

তুমি হুংকার, তুমি অহংকার

তুমি অম্লান অক্ষয়।

তুমি দিবাকর, তুমি শশধর 

তুমি ধ্রুব তারা গগনে!

তুমি বহমান, চির চলমান 

অমর এ বিশ্ব ভুবনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App