×

সাহিত্য

সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯ পিএম

সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী

সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই দিনে ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই লেখক। এর আগে তিনি লন্ডনে ৪ মাস ফুসফুসের ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করেছেন। সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে।

বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অনাবিল ছন্দে। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, কাব্যনাট্য, চিত্রনাট্য, গান, প্রবন্ধ, অনুবাদসহ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে সাবলীল লেখনী ক্ষমতার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ নামে অভিহিত করা হয়।

তার লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত। এই বিশাল সময় ধরে সৈয়দ হক নিজ মেধা, মনন ও সৃজনীশক্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাহিত্যের এক তুলনাহীন অবস্থানে।

কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্যজীবনের শুরু। ১৯৫১ সালে সাহিত্যজগতে পা রাখার দিন থেকে মৃত্যুপূর্ব পর্যন্ত থামেনি সৈয়দ শামসুল হকের কলম। ১৮ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘একদা এক রাজ্যে। এর পর একটানা ছয় দশক ধারাবাহিকভাবে তার তিন শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

অগণিত পাঠকের ভালোবাসার পাশাপাশি দেশের প্রায় সব পুরস্কারই পেয়েছেন তিনি। পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদক। এছাড়াও বাংলা একাডেমি পদক, আদমজী সাহিত্য পুরস্কার, পদাবলী কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, ইত্যাদী পদকেও ভূষিত হয়েছেন তিনি।

প্রয়াণ দিবস উপলক্ষে সৈয়দ হকের জন্মস্থান কুড়িগ্রামে আজ তার সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধাজ্ঞাপনসহ আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App