×

সাহিত্য

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হলেন লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া  হলো।

১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় মোহাম্মদ আজমের জন্ম । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

আরো পড়ুন: স্বাধীন দেশ নিয়ে তসলিমা নাসরিনের স্ট্যাটাস

এরপর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ড. মোহাম্মদ আজমের উল্লেখযোগ্য বইসমূহ হলো- ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’, ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App