×

সাহিত্য

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১০:০০ এএম

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চস্থ

স্বপ্নদল প্রযোজিত ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য

‘অন্যের বোন হলে অপমান তোর না কিছু যায় আসে, কাল তোর বোন হবে ধর্ষণ কাউকে কি পাবি পাশে’ স্লোগানে দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার বিশেষ মঞ্চায়নের আয়োজন করে নাট্যসংগঠন স্বপ্নদল। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র প্রযোজনাটির ১১৪তম মঞ্চায়নটির রূপান্তরসহ নিদের্শনা দিয়েছেন জাহিদ রিপন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা এবং সমকালীন আরো নানা আমানবিক প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে। প্রযোজনাটির রীতি অনুযায়ী নানা অমানবিকতার হালনাগাদ তথ্য সন্নিবেশের ধারাবাহিকতায় এ প্রদর্শনীতে ধর্ষণ-নির্যাতন-বলাৎকারের বিরুদ্ধে প্রতিবাদ উপস্থাপিত হয়। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার প্রত্যাশা। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’। ‘ত্রিংশ শতাব্দী’র গ্রন্থিকেরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, সুমাইয়া আক্তার, শাখাওয়াত শ্যামল, সোনালী রহমান, অর্ক অপু, অমর সরকার ও জাহিদ রিপন। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি দেশে নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি ইতোমধ্যে দেশের বাইরে জাপানের প্রধান নাট্যোৎসব পৃথিবীখ্যাত ‘ফেস্টিভ্যাল/টোকিও-২০১৮’, যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’সহ ভারতের নানা স্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সর্বশেষ গত ফেব্রæয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলিস্বরূপ ভারতের অন্যতম নাট্যদল ‘অনীক’ আয়োজিত ‘দ্বাবিংশ গঙ্গা যমুনা নাট্যোৎসব’-এ কলকাতার তপন থিয়েটারে ‘ত্রিংশ শতাব্দী’র ১১৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। চ্যানেল আইতে ‘নজরুল উৎসব’ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে চ্যানেল আই শুরু করতে যাচ্ছে গবেষণাভিত্তিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী বুধবার থেকে প্রতি সপ্তাহে রাত সাড়ে ১১টায়। অনুষ্ঠানে প্রাধান্য পাবে নজরুলের গান, কবিতা, উপন্যাস, গল্প, চিঠিপত্র, নজরুল বিষয়ে আলোচনা। নজরুলের জীবনী থেকে প্রতি পর্বে থাকবে স্মৃতিচারণ। এ অনুষ্ঠানেই আরো একটি পর্ব স্থান পাবে স্কুলভিত্তিক নজরুল চর্চা। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির সঞ্চালক ও পরিকল্পক বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এবং নজরুল উৎসবের পৃষ্ঠপোষক বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী ড. খালেকুজ্জামান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, নজরুল গবেষক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App