×

সাহিত্য

মাসুদ রানার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৩:৫৩ পিএম

মাসুদ রানার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

শেখ আবদুল হাকিম

পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের লেখক বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এই জনপ্রিয় সাহিত্যিক।

এ তথ্য পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের ২৭১টির এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক। 'মাসুদ রানা' ও 'কুয়াশা' সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক।

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।

১৯৬০ এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ 'কুয়াশা'র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। অবশ্য এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস 'অপরিণত প্রেম'। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।

সেবা প্রকাশনীর মাসিক 'রহস্য পত্রিকা'র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর। গত বছর 'মাসুদ রানা'র ২৬০টি বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম। ওই সময় কপিরাইট অফিস তাঁর পক্ষে রায় দিলেও কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন।

শেখ আবদুল হাকিমের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে টেকনাফ ফর্মুলা, জুতোর ভেতর কার পা, জল দাও জল, মুঠোর ভেতর তেলেসমাতি, ঋজু সিলেটীর প্রণয়, আতংক, সোমালি জলদস্যু, আইডিয়া, তিতলির অজানা, লব্ধ সৈকত, জ্যান্ত অতীত, তাহলে কে?, চন্দ্রাহত, সোনালি বুলেট, কামিনী প্রভৃতি। এ ছাড়া কয়েক খণ্ডে প্রকাশ হয়েছে ‍উপন্যাস সমগ্র।

তার অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে এরিক মারিয়া রেমার্কের 'দ্য ব্ল্যাক অবিলিস্ক', 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ভিক্টর হুগোর 'দ্য ম্যান হু লাফস', জুলভার্নের 'আশি দিনে বিশ্বভ্রমণ', মার্ক টোয়েনের 'দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন', মেরি শেলির 'ফ্রাঙ্কেনস্টাইন', আলেকজান্ডার দ্যুমার 'থ্রি মাস্কেটিয়ার্স', ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্সের 'দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান' এবং কেন ফলেটের 'দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ'-এর বাংলা 'আততায়ী'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App