×

সাহিত্য

ক্যান্সারের কাছে হেরে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৭:৪৬ পিএম

ক্যান্সারের কাছে হেরে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

বুলবুল চৌধুরী

ক্যানসারে আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠজন চিত্রগ্রাহক কামরুল মিথুন।

গত ছয় মাস আগে বুলবুল চৌধুরীর ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। কিন্তু ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ফলে তিনি কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো তার শারীরিক অবস্থাও ছিল না। চিকিৎসকের পরামর্শে বাসায় চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষে ক্যানসারের কাছে পরাজিত হলেন তিনি।

অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বুলবুল চৌধুরীর ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন তখনকার জগন্নাথ কলেজে। জগন্নাথ কলেজে গল্প লেখা প্রতিযোগিতায় ‘জোনাকি ও সন্নিকট কেন্দ্র’ গল্পের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন। তার প্রথম লেখা বের হয় ১৯৬৭ সালে। পেশাজীবনের শুরুতে পুরান ঢাকায় ছাপাখানার ব্যবসা ছিল এই কথাসাহিত্যিকের। পরে দীর্ঘ সময় সংবাদপত্রে কাজ করেছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App