×

রূপচর্চা

ত্বকে লাবণ্য ফেরাবে কেশর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

ত্বকে লাবণ্য ফেরাবে কেশর

ত্বক ভালো থাকবে কেশর দুধে। ছবি: সংগৃহীত

চেহারায় লাবণ্য ফেরাতে অনেকেই নিত্যনতুন প্রসাধনী ব্যবহার করেন। এতে ভালো-খারাপ উভয়ই ফল দেখা যায়। তবে ত্বকের যত্নের পাশাপাশি চুমুক দিয়ে দেখতে পারেন জাফরান দুধেও। অনেকেরই ঘুমের আগে দুধ খাওয়ার অভ্যাস আছে। তবে সেই দুধে একটু কেশর বা জাফরান মিশিয়ে নিতে পারলে, শুধু শরীর ভালো থাকবে না, ত্বকেও লাবণ্য ফিরতে পারে। দুধ সুষম খাদ্য হিসাবে বিবেচিত। এতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি৬। কেশর বা জাফরানেও রয়েছে ভিটামিন বি,পটাশিয়ামসহ নানা খনিজ। তার জেরেই কেশর দুধে চুমুক দিলে ভালো থাকবে ত্বক।

কী কী উপকার?

উজ্জ্বল ত্বক

কেশর বা জাফরানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বক উজ্জ্বল করতে ও লাবণ্য ফেরাতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে কেশর দুধ। নিয়মিত জাফরান দুধ খেলে ত্বকের কালচে ভাব দূর হয়ে, লাবণ্য ফিরবে।

ত্বককে আর্দ্র রাখে

কেশর অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। দুধে কেশর মিশিয়ে খেলে তা ত্বককে আর্দ্র রাখতে এবং ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।

ব্রণের সমস্যা দূর করে

কেশরে রয়েছে অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান। যা ব্রণ ও ছোটখাটো সংক্রমণ দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রদাহ কমাতেও সাহায্য করে কেশর দুধ। কেশর দুধ খেলে শুধু ত্বক ভালো থাকে না, অনিদ্রা দূর করতেও এটি সহায়ক। বিপাকহার বৃদ্ধিতেও কেশর দুধ কার্যকর। তবে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও কেশর ব্যবহার করতে পারেন।

কীভাবে মুখে লাগাবেন?

১. মুখ পরিষ্কার করে দুধে কেশর মিশিয়ে সেটি তুলো দিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। এতে কালচে ভাব দূর হবে, ত্বক উজ্জ্বল হবে।

২. ১ চা চামচ অ্যালোভেরার সঙ্গে সামান্য কেশর বা জাফরান মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি পরিষ্কার মুখে ক্রিম হিসাবে মাখতে পারেন। আবার এটি দিয়ে মালিশও করতে পারেন মুখে। এতেও ত্বক আর্দ্র ও সুন্দর হবে। বলিরেখা দূর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App