×

গণমাধ্যম

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

বিএফইউজ সভাপতি রুহুল আমিন গাজী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, আজ রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরো পড়ুন: আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা: উপদেষ্টা নাহিদ

রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেয়া সম্ভব হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App