×

গণমাধ্যম

বিএমএসএফের সব পদ থেকে আফজাল হোসেনকে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

বিএমএসএফের সব পদ থেকে আফজাল হোসেনকে অব্যাহতি

আফজাল হোসেন। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি আফজাল হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি ভোলা প্রেস ক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী ক্যাডার ডেকে এনে ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে যে হামলা চালিয়েছে তা গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য চরম লজ্জাকর। 

এ হামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এইচএম নাহিদ এবং অপর এক সাংবাদিককে রক্তাক্ত জখম করা হয়েছে, যা চরম নিন্দনীয় এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। এদিকে এ ঘটনায় আফজাল হোসেনকে ভোলা প্রেস ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, বিএমএসএফ একটি সাংবাদিক বান্ধব সংগঠন। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, অধিকার, দাবি আদায়সহ সাংবাদিক সুরক্ষায় কাজ করে আসছে। এই সংগঠনের এক সদস্য আরেক সদস্যের ওপর হামলার ঘটনা চরম নিন্দনীয় এবং বিচারযোগ্য।

আরো পড়ুন: রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App