×

গণমাধ্যম

নিজের জন্মদিনে প্রধান উপদেষ্টাকে যে পরামর্শ দিলেন শফিক রেহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

নিজের জন্মদিনে প্রধান উপদেষ্টাকে যে পরামর্শ দিলেন শফিক রেহমান

লাল গোলাপখ্যাত দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান। ছবি : সংগৃহীত

দেশের রাজনীতিবিদদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লাল গোলাপখ্যাত দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান। সোমবার (১১ নভেম্বর) নিজের ৯০তম জন্মদিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।’

নির্বাচন ইস্যুতে বর্ষীয়াণ সাংবাদিক বলেন, নির্বাচন দেয়া গুরুত্বপূর্ণ। কিন্তু ক্ষমতায় আসবে কে? দেশ কে চালাবে? তাদের সে রকম মানুষ হতে হবে।

এ সময় দেশের তথাকথিত উন্নয়ন নিয়েও কথা বলেন। শফিক রেহমান বলেন, উন্নয়ন মানে পদ্মাসেতু আর মেট্রোরেল নয়। উন্নয়ন বলতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ- স্বর্ণের দাম কত, ডলারের দাম কত আর বাজারে নিত্যপণ্যের দাম কত?

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে দেশ ছাড়েন শফিক রেহমান। দীর্ঘদিন পরে গত ১৮ আগস্ট যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন তিনি। 

আরো পড়ুন : বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও আওয়ামী ছোবল থেকে রক্ষা পায়নি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App