×

গণমাধ্যম

ব্যবহারিক জ্ঞানের অভাবে নারীরা অনলাইন হয়রানির শিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

ব্যবহারিক জ্ঞানের অভাবে নারীরা অনলাইন হয়রানির শিকার

প্রযুক্তির সঠিক ব্যবহার না জানায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অনলাইন হয়রানির শিকার হয়ে থাকে। প্রতীকী ছবি

সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়, যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।

বুধবার (২৭ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ নারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। 

‘ভয়েস’ দীর্ঘদিন ধরে, বাংলাদেশের নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কর্মজীবনে চলমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, বিশেষত, যারা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, স্টকিং, ডক্সিং, ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় মামলা, যত্রতত্র গ্রেপ্তার এবং আটক হওয়ার মত ঘটনার সম্মুখীন হয়েছে। 

উল্লেখ্য কর্মশালার উপজীব্য ছিল, সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত করা, যাতে তারা ডিজিটাল নিরাপত্তার হুমকিসমূহ এবং অনলাইনে বিভিন্ন হয়রানির মোকাবিলা করতে পারেন। এছাড়াও এ উদ্যোগের মাধ্যমে, সাংবাদিক এবং নারী মানবাধিকারকর্মীরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদভাবে কাজ করতে আত্মবিশ্বাসী হবে এবং নিজেদের অনলাইন নিরাপত্তা ও তাদের মূল্যবান তথ্যের সোর্সসমূহকে সুরক্ষিত করতে পারবে। 

আরো পড়ুন: ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক

ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক এ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি ইমেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়, যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

এছাড়া, তিনি তাদের পেশাগত দায়িত্বপালনের সময়ে বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। 

কর্মশালায় ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার ফলে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।

কর্মশালায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, সাংবাদিক ও নারী মানবাধিকারকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে, যার ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মানে ভয়েস বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App