×

গণমাধ্যম

ডিআরইউ’র সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

ডিআরইউ’র সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা

জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলের ওপর দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। 

বুধবার (২৫ ডিসেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

মাইনুল হাসান সোহেল জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ইনকিলাবে অফিস শেষে ডিআরইউ যাওয়ার পথে মতিঝিল জনতা ব্যাংকের সামনে চলন্ত রিকশায় তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা মোবাইল (আইফোন) ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ও হাতে গুরুতর আঘাত পাই। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছি।

ডিআরইউ সভাপতি বলেন, মাইনুল হাসান সোহেলের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন : টিভি মালিকের অফিসে ছাত্র আন্দোলনকারীরা, সাংবাদিক ছাঁটাইয়ের অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App