×

গণমাধ্যম

সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম

সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের

আহমেদ জোবায়ের। ছবি : সংগৃহীত

বেসরকারি সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরকে প্রতিষ্ঠানটির পরিচালক পদে পুনর্বহাল করেছেন হাইকোর্ট। পাশাপাশি ২০২৪ সালের ১ আগস্ট থেকে এ পর্যন্ত তার বকেয়া পরিশোধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে সময় টিভির এমডি ও সিইও পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ১৪ আগস্ট হাইকোর্ট সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। সেদিন আদালতে সিটি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম।

আরো পড়ুন : ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় আহমেদ জোবায়েরকে এমডি ও প্রধান নির্বাহী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় পরিচালক শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App