×

গণমাধ্যম

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড এর জন্য প্রতিবেদন আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড এর জন্য প্রতিবেদন আহ্বান

ছবি : সংগৃহীত

কৃষি বিষয়ক সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ) চালু করেছে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’। সম্প্রতি খামারবাড়িতে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, এবার মোট পাঁচ জনকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে।

আরো পড়ুন : আইজিপিকে অপসারণে লিগ্যাল নোটিশ

বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হবে।

২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ মূল্যায়নের জন্য বিবেচিত হবে। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সরকারের গুরুত্বপূর্ণ এক বা একাধিক উপদেষ্টা, খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতারা।

প্রতিবেদন জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর ২০২৫।

জমা দেয়ার নিয়মাবলি :

১. মোট ৫ (পাঁচ ) জনকে পুরস্কার প্রদান করা হবে।

২. ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য ই-মেইলে জমা দিতে হবে।

৩. সিরিজ প্রতিবেদন ছাড়া একজন একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না।

৪. প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের ই-পেপার কপি এবং অনলাইন লিংক জমা দিতে হবে। মেইলে বিষয় লিখতে হবে: ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’।

৫. টেলিভিশন প্রতিবেদনের লিংক প্রেরণের ক্ষেত্রে প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজের হতে হবে।

৬. পাসপোর্ট সাইজের দু’কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

৭. যথাযথ নিয়মে জমা দেওয়া প্রতিবেদনগুলো বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) কর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। প্রতিবেদন পাঠানোর মেইল: [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App