×

গণমাধ্যম

প্রযুক্তি সংকটে বরিশাল বেতার, দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:০৪ পিএম

প্রযুক্তি সংকটে বরিশাল বেতার, দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি

ফাইল ছবি

দক্ষিণাঞ্চলের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র বাংলাদেশ বেতার–এর গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ বেতার বরিশাল বর্তমানে চরম অব্যবস্থাপনা, পুরোনো প্রযুক্তি ও অবকাঠামোগত সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগকালীন তথ্য পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য নিয়েই ১৯৯৯ সালে বরিশাল মহানগরীর রূপাতলীতে প্রায় ১৮.৭৭ একর জায়গাজুড়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জানা গেছে, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১৯৯৬ সালের ৩০ জুন সম্প্রচার শুরু হয় এবং ১৯৯৯ সালের ১২ জুন এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরু থেকেই ট্রান্সমিটারের সক্ষমতা সীমিত ছিল, আর নিয়মিত আধুনিকায়নের অভাবে তা আরও দুর্বল হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্লাবনের আগাম সতর্কবার্তা প্রচারের ক্ষেত্রে এই কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে এর সম্প্রচার কার্যক্রম মারাত্মকভাবে সীমিত হয়ে গেছে। ২০ কিলোওয়াট ক্ষমতার মিডিয়াম ওয়েভ এবং ১০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটার থাকা সত্ত্বেও এফএম সিগন্যাল মাত্র এক কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে বৃহৎ শ্রোতাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেন্দ্রটি।

সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দ্রুত আধুনিকায়নের আশ্বাস দেন। তিনি বলেন, উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বেতার কেন্দ্রটির উন্নয়ন অপরিহার্য। মিডিয়াম ওয়েভে ১০০ কিলোওয়াট ক্ষমতার নতুন ট্রান্সমিটার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে কেন্দ্রটির স্টুডিও ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। দেয়ালে এসির পানি চুইয়ে পড়ছে, সিলিং খুলে যাচ্ছে, স্টুডিওতে বাসা বেঁধেছে উইপোকা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রযুক্তিগত অবহেলার কারণে সম্প্রচার ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়েছে।

শিল্পীদের অভিযোগ, নিয়মিত অনুষ্ঠান করলেও তারা দীর্ঘদিন ধরে যথাযথ সম্মানী পাচ্ছেন না। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পীরা সম্মানী কাঠামো বাড়ানোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পীদের সম্মানী দ্বিগুণ করার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং দ্রুত তা কার্যকর হবে।

স্থানীয় বেতার সংশ্লিষ্ট মতে, দক্ষিণাঞ্চলের দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর কাছে জরুরি তথ্য পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম হিসেবে বেতার কেন্দ্রটির আধুনিকায়ন এখন সময়ের দাবি। দীর্ঘদিনের পুরোনো ট্রান্সমিটার, অবকাঠামোগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি দূর না হলে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্প্রচার ব্যবস্থা কার্যকারিতা হারাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

বিপ্লবী প্রীতিলতা: মৃত্যুকে জয় করে বাঁচতে শিখিয়েছিলেন যিনি

জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য বিপ্লবী প্রীতিলতা: মৃত্যুকে জয় করে বাঁচতে শিখিয়েছিলেন যিনি

নীলফামারীতে এক মাসে ৭ হাজার লার্নার লাইসেন্স আবেদন

নীলফামারীতে এক মাসে ৭ হাজার লার্নার লাইসেন্স আবেদন

ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বড় অনিশ্চয়তা

ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বড় অনিশ্চয়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App