×

গণমাধ্যম

‘রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালীদের চাপে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:১৫ পিএম

‘রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালীদের চাপে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে’

ছবি : সংগৃহীত

রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালী মহলের চাপে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করে শীর্ষ ব্যবসায়ী ও টাইমস মিডিয়া লিমিটেডের (সমকাল ও চ্যানেল ২৪) ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, ‘কারো  ‍দুর্নীতির সংবাদ করতে গেলে প্রথম ফোনটা আমার কাছেই আসে’।

শনিবার (৯ মে) আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’–এর এক প্যানেল আলোচনায় তিনি এই প্রস্তাব দেন।

এ কে আজাদ বলেন, ‘সাংবাদিকদের কোনো অনুসন্ধানী প্রতিবেদনে কারো স্বার্থে আঘাত লাগলে, তারা গোয়েন্দা সংস্থা বা সরকারের উচ্চমহলকে ব্যবহার করে চাপ প্রয়োগ করে। কর্মীদের নিরাপত্তা ও ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অনেক সময় বাধ্য হয়ে সংবাদ প্রকাশে বাধা দিতে হয়।’

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ এই সমস্যা সমাধানে সংবাদ প্রতিষ্ঠানকে মালিকের ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা করে ‘ট্রাস্ট’ বা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পরামর্শ দিলে, তা নিয়ে এ কে আজাদ বলেন, ‘আমি সমকাল বা চ্যানেল ২৪-এর মধ্যে যেকোনো একটিকে ট্রাস্ট করে দিতে চাই, যদি আপনারা দায়িত্ব নেন।’

গণমাধ্যমের জবাবদিহি ও নিজস্ব নীতিমালার ওপর জোর দেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘গত দেড় বছরেও সম্পাদক পরিষদ সাংবাদিকদের জন্য একটি ‘কোড অব এথিকস’ বা আচরণবিধি তৈরি করতে পারেনি। পাঠকদের স্বার্থ রক্ষায় প্রতিটি সংবাদমাধ্যমে একজন ‘রিডার্স এডিটর’ নিয়োগও জরুরী।’

আন্তর্জাতিক মিডিয়া আইন বিশেষজ্ঞ জোয়ান বারাটা বলেন, ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ (সেলফ-রেগুলেশন) কোনোভাবেই মন্ত্রণালয়ের অধীনে হওয়া উচিত নয়, এটি মিডিয়া কমিউনিটির মাধ্যমেই পরিচালিত হতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App