×

গণমাধ্যম

সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাটকো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:১৮ পিএম

সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাটকো

ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘অ্যাটকোর সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭.৫.২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

রোববার (১৭ মে) টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করে অ্যাটকো। যেখানে কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

টেলিভিশন মালিকদের এ সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানায়– এক, নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র নিতে হবে; দুই, অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিলে বা যোগ দিলে ওই কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

এই আদেশের তীব্র প্রতিবাদ জানায় পেশাদার সাংবাদিকদের সংগঠনগুলো। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ অবস্থায় পিছু হটতে বাধ্য হয় টেলিভিশন মালিকদের এ সংগঠন, প্রত্যাহার করে আগের জারি করা বিজ্ঞপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলব না

জামায়াত আমির জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলব না

মীরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App