×

গণমাধ্যম

‘অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

‘অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী  বলেছেন, ‘বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ তার মতো করে চলবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন, তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করে বেরিয়ে আসবেন। বর্তমান গণতান্ত্রিক সরকার কারো ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।’

স্থানীয় সময় রোববার (৩১ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। 

সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না। বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!’

তিনি বলেন, ‘গণমাধ্যমের থ্রেটের (হুমকির) কথা একজন বলছিলেন যে হুমকি দেওয়া! কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে। অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। এই তো বললাম, এখন পর্যন্ত বলি নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App