×

গণমাধ্যম

কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে প্রবাসী ৯৩ সাংবাদিকের বিবৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে প্রবাসী ৯৩ সাংবাদিকের বিবৃতি

ছবি: ফাইল ফটো

সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার এবং পেশাগত নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত ৯৩ জন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক।

সোমবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে তারা কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, ‘সাংবাদিকতা কি তাহলে মানবতাবিরোধী অপরাধ?’

বিবৃতিতে সৈয়দ বদরুল আহসান, শামীম চৌধুরী, মঞ্জুরুল ইসলাম, ফরিদা ইয়াসমিনসহ ৯৩ জন প্রবাসী সাংবাদিক স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০ সাংবাদিক সরকার ও তাদের পক্ষের লোকদের প্রত্যক্ষ জুলুমের শিকার হয়েছেন। অনেক সাংবাদিক কারাগারে আছেন, কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এসব কাজে সরকার আইন-আদালতকে যথেচ্ছ (নিজের ইচ্ছা অনুযায়ী) ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App