×

গণমাধ্যম

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর এবং কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান এবং ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে দুপুরে বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন ২০২৪–২০২৬ মেয়াদের কমিটির কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

সবশেষে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App