×

গণমাধ্যম

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

ছবি : সংগৃহীত

রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা স্টার নিউজের প্রতিবেদক নাজমুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজেও কয়েকজন শিক্ষার্থীকে তার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশের সময় দায়িত্বরত পুলিশ কয়েকজন সাংবাদিককে সংবাদ সংগ্রহের জন্য ভেতরে যাওয়ার অনুমতি দেয়। এ সময় স্টার নিউজের প্রতিবেদক নাজমুল হকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী সচিবালয়ের দিকে এগোলে কিছু শিক্ষার্থী তাদের বাধা দেন। শিক্ষার্থীদের দাবি ছিল, তারা নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে রয়েছেন।

একপর্যায়ে নিরাপত্তা নিয়ে কথোপকথনের সময় উত্তেজনা সৃষ্টি হলে এক শিক্ষার্থী নাজমুল হকের শার্টের কলার ধরে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। পরে আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন। তাকে উদ্ধার করতে এগিয়ে আসা অন্য কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে সরিয়ে দেন।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। একই সঙ্গে সচিবালয়ের প্রবেশপথগুলোর ভেরি গেটে শিকল ও তালা লাগিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি মোকাবিলায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App