×

মধ্যপ্রাচ্য

হামাস প্রধান হানিয়া হত্যাকাণ্ডে তুরস্কের তীব্র নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম

হামাস প্রধান হানিয়া হত্যাকাণ্ডে তুরস্কের তীব্র নিন্দা

তুরস্কের পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়েছেন। হামাস প্রধান হানিয়াকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।  

বুধবার (৩১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ওই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ববাসীকে বার্তা দিলেন যে, তিনি আসলে কোনো শান্তি চান না। আন্তর্জাতিক সম্প্রদায় এই গুপ্তহত্যার দ্রুত বিচার না করলে এ অঞ্চলে বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে। তুরস্ক অতিতের মতো সব সময়ই ফিলিস্তিনি মজলুম জনগণের পাশে থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়। 

বুধবার ভোরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।  

ইসমাইল হানিয়ার নিহতের খবর গণমাধ্যমগুলোতে প্রচার হওয়ার পরই মধ্যপ্রচ্যের সব মার্কিন ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

আরো পড়ুন : হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা হামাসের

মার্কিন গণমাধ্যম সিএনএন হোয়াইট হাউজের এক মুখপাত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি।

এদিকে, ইরান বলেছে, হামাস নেতাকে হত্যার তদন্ত চলছে, খুব শীঘ্রই অপরাধীদের নাম প্রকাশ করা হবে। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তেহরানে যে ভবনে হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালানো হয়। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী শহীদ হন। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে আইআরজিসি এবং বুধবার দিনের শেষেই তদন্ত ফলাফল ঘোষণা করা হবে। 

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর তিনি বেশ কয়েকবার তেহরান সফর করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App