×

মধ্যপ্রাচ্য

আতঙ্কে পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১০:১২ এএম

আতঙ্কে পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা

অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান তাতে দখলদার ইহুদিবাদীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অধিকৃত ভূমি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা যায়, ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে-ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।  খবর আল-জাজিরার।

তেলআবিব থেকে ইসরায়েলের রাজনীতি বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে।  রাস্তা-ঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ইসরায়েলের গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে।  ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করে নেয়া জমিতে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে- ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে ভয়াবহ এবং অনেক বেশি শক্তিশালী।

ইসরায়েলের হিব্রু ভাষার কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে, এবারের হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়।

ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে ফ্লাইট স্থগিত করছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এছাড়া, তেলআবিবের মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে।

এর আগে, গত ১৩ এপ্রিল ইরান ইসরায়লের বিরুদ্ধে ট্রু প্রমিজ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। তাতে ইরান কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App