×

মধ্যপ্রাচ্য

সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:১১ এএম

সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

সৌদি আরবের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে দেশটির ওপর চাপ প্রয়োগে তিন বছরের পুরানো নীতিকে পাল্টানো হচ্ছে। খবর রয়টার্সের

২০২১ সালে দায়িত্ব নেয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ওপর সৌদি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে নাখোশ ছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়েও সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন।

আরো পড়ুন : ইউক্রেনের মার্কেটে রাশিয়ার হামলায় নিহত ১৪

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের একজন জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব থেকে স্থল যুদ্ধাস্ত্র স্থানান্তরের ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হচ্ছে। বাইডেন প্রশাসন এই সপ্তাহে কংগ্রেসকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে। তারা জানিয়েছে, খুব শীঘ্রই তারা সৌদির সঙ্গে অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করে চুক্তি সই করবে। 

মার্কিন আইনের অধীনে, বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের সদস্যদের দ্বারা পর্যালোচনা করতে হয়। ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইয়েমেনে এর প্রচারাভিযানের বেসামরিক নাগরিকদের ক্ষতি এবং বিভিন্ন মানবাধিকার উদ্বেগসহ বিষয়গুলো উল্লেখ করেছেন তারা। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর এবং ইয়েমেনে অভিযান পরিচালনার পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যের অশান্তির মধ্যে সেই বিরোধিতা নরম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App