×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সহস্রাধিক সেনার চাকরি ছাড়ার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

ইসরায়েলের সহস্রাধিক সেনার চাকরি ছাড়ার আবেদন

ইসরায়েলি সেনা

গাজায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে থাকায় এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অফিসার বা সেনা-কর্মকর্তা।

ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয়ার ভয়ে ইসরাইলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।  

সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামের ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরাইলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতি রয়েছে।  

সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি আগ্রাসন ও অপরাধযজ্ঞ দীর্ঘ ১১ মাস ধরে চলার পরও ইসরাইল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল।

এ অবস্থায় এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App