×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৫৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বৈরুতে হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দক্ষিণ বৈরুতে হামলা করা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। তাকে বৈরুতের দক্ষিণ শহরতলীতে হত্যা করা হয়েছে। তার সঙ্গে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়।

আরো পড়ুন : ৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত ইউক্রেনে

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের ধাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, ‌বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এ ঘটনার এক প্রতিক্রিয়ায় লেবাননে অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়, বিমান হামলায় ইসরায়েল ‘সব লাইন’ অতিক্রম করে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা দাবি করে, ইসরায়েল আবাসিক এলাকাতেও হামলা করেছে। এই হামলা চালানোর আগে ইসরায়েল আমেরিকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এ ব্যাপারে তার জানা নেই। মার্কিন নাগরিকেরা যেন লেবানন এড়িয়ে চলেন। বাইডেন প্রশাসন এই অঞ্চলে আর সংঘাত চায় না।

এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরাইলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App