×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি আগ্রাসন বন্ধে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

ইসরায়েলি আগ্রাসন বন্ধে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। ছবি: সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা বন্ধে আলোচনার জন্য নিউইয়র্কে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

আল-সুদানী এক বিবৃতিতে বলেছেন, সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে আমাদের ভ্রাতিপ্রতীম শান্তিপূর্ণ জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আরব প্রতিনিধিদলের নেতাদের (নিউইয়র্কে) একটি জরুরি বৈঠক ডাকার জন্য আহ্বান জানাচ্ছি। খবর আনাদোলুর।

তিনি ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আচরণ বন্ধ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক লেবাননে বিমান ও স্থল পথে বিশেষ করে হাসপাতালে মানবিক সহায়তা পৌঁছে দেয়ারও আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন : লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪৯২

ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। সোমবার পর্যন্ত লেবাননের ১৪০০ স্থানে ইসরায়েলি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৯২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন।এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৬৪৫ জন।

ইসরায়েলের বর্বর হামলায় লেবাননের হাজার হাজার বেসামরিক মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়েছে। ইসরায়েলি হামলায় শুধু গাজায় প্রাণ হারিয়েছে ৪১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের হামলা তীব্র করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা উপেক্ষা করে তারা গাজার পাশাপাশি পশ্চিমতীরেও আগ্রাসন শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App