×

মধ্যপ্রাচ্য

গাজাবাসীকে সুরক্ষা দিতে ব্যর্থ জাতিসংঘ: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ এএম

গাজাবাসীকে সুরক্ষা দিতে ব্যর্থ জাতিসংঘ: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে পুরোপুবি ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

শুধুমাত্র তাই নয়, জাতিসংঘের পতাকাকেও এখন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বর্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। খবর তাসের।

রাশিয়ার এ কূটনীতিক আরো বলেন, গাজায় জাতিসংঘের স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলোতেও অবিরাম গোলাবর্ষণ করা হচ্ছে।

গাজার হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, প্রায় প্রতিদিনই শিশুদের মাথায় গুলি করার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে গাজায়।২ থেকে ১২ বছরের শিশুদেরও নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েল।

তিনি ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় এসব কথা বলেছেন।

রাশিয়ার এ কূটনীতিক জোর দিয়ে বলেন, এসব ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে- গাজায় জাতিসংঘের পতাকা শুধু বেসামরিক নাগরিক, মানবাধিকার কর্মী এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতেই ব্যর্থ হচ্ছে না, বরং আন্তর্জাতিক সংস্থাটি নিজেই আইডিএফের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

জাতিসংঘের ত্রাণ অফিস এবং ত্রাণকর্মীদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান বাকি নেই।এটি একটি তিক্ত বাস্তবতা।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন বলেন, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, অথচ পশ্চিমারা এখন মুখে কুলুপ এঁটে বসে আছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ ফিলিস্তিনিকে হত্যা এবং ৩২৯ জনেরও বেশি বেসামরিক লোককে আহত করেছে ইসরায়েলি বাহিনী।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App