×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরো ৬০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরো ৬০

ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় লেবাননে এ পর্যন্ত ২৭১০ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিনভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে পূর্ব লেবাননের বালবেকের কয়েকটি এলাকা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় লেবাননে এ পর্যন্ত ২৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন। খবর আল-জাজিরার।

এখনো লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সৈন্যরা বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌছাতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলে পাল্টা হামলায় 'সব ধরনের অস্ত্র' ব্যবহার করা হবে

হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত।

সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরপর যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনাকে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল।

এরই মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গোটা লেবাননে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। এর মধ্যে একদিনের হামলাতেই নিহত হয়েছেন ৪৯২ জন। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App