×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

জিম্মিদের ফিরিয়ে আনা সর্বোচ্চ অগ্রাধিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

জিম্মিদের ফিরিয়ে আনা সর্বোচ্চ অগ্রাধিকার

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েল সেনা সদস্যদের দেশে ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছেন ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

কাটজ লিখেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রীর পদে আমাকে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে আস্থা রেখেছিলেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ের দিকে অগ্রসর হতে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করব, অপহৃতদের ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

তিনি আরো লেখেন, ‘ ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হলো গাজায় হামাসের ধ্বংস করা। লেবাননে হিজবুল্লাহর পরাজয়, ইরানের আগ্রাসন রোধ করা এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন করা।’

মঙ্গলবার (৬ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে নিযুক্ত করেছেন তিনি। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

আরো পড়ুন : প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App