×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে অভিনব এক আইন পাস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

ইসরায়েলে অভিনব এক আইন পাস!

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অভিনব এক আইন পাস হয়েছে। নতুন এই আইনে সন্ত্রাসীদের পরিবারের সদস্যদের ইসরায়েল থেকে বের করে দেয়া হবে। নেসেটে আইনটির পক্ষে ভোট পড়েছে ৬১টি এবং বিপক্ষে পড়েছে ৪১টি ভোট। খবর টাইমস অব জেরুজালেমের।

বিলটি নেসেটে উত্থাপন করেন লিকুদ পার্টির এমপি হানোচ মিলউইডস্কি। নতুন এই আইনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এমন ক্ষমতা দেয়া হয়েছে- ইসরায়েলে কোনো সন্ত্রাসী হামলায় কেউ জড়িত বলে প্রমাণ পেলে তার পরিবারের সদস্যদেরও ইসরায়েল থেকে বহিষ্কার করতে পারবে।

ইসরায়েলের নাগরিক হলেও তাদের ইসরায়েল থেকে বের করে দেয়া হবে নতুন এই আইনের আওতায়।  

সম্প্রতি ইসরায়েলে ছুর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এ বিলটি নেসেটে উত্থাপন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিলটি স্পষ্টভাবে ইসরায়েলি নাগরিকদের জন্য প্রযোজ্য, যারা দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পরও তাদের নাগরিকত্ব বজায় থাকবে। 

এতে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়ার পর মন্ত্রী একটি শুনানির আহ্বান করবেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেয়া হবে। দোষী সাব্যস্ত হলে তাকে ইসরায়েল থেকে বের করে দেয়া হবে। তাকে অধিকৃত গাজা বা অন্য কোনো অঞ্চলে পাঠিয়ে দেয়া হবে।

আরো পড়ুন : হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের সেনা নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App