×

মধ্যপ্রাচ্য

ইউনিসেফ

লেবাননে শেষ দুমাসে নিহত ২০০ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

লেবাননে শেষ দুমাসে নিহত ২০০ শিশু

ছবি : সংগৃহীত

জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়।

জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, শুধু গত দুমাসেই দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য। 

তিনি এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যারা কিছুটা হলেও সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা জানেন এর জন্য কারা দায়ী। 

এল্ডার বলেছেন, লেবানন এবং গাজার যুদ্ধের মধ্যে মিল রয়েছে, যেখানে ইসরাইল-হামাসের মধ্যে ১৩ মাস বয়সী যুদ্ধে নিহত ৪৩ হাজারেরও বেশি লোকের একটি উল্লেখযোগ্য অংশ শিশু। 

ইউনিসেফ শিশুদের মনোসামাজিক সহায়তা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা লক্ষাধিক শিশুকে চিকিৎসা সরবরাহ করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

সাবধান! আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

প্রধানমন্ত্রী ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App