×

মধ্যপ্রাচ্য

তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আঘাত করেছে। এতে চার ইহুদিবাদী আহত হয়েছে বলে জানা গেছে।

নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। রবিবার (১ ডিসেম্বর) ইয়েমেনের আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে। 

জেনারেল সারি জানান, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তাদের সামরিক অভিযান জোরদার করবে যদি না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেয়া না হয়।

তিনি জানান, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থন করা ইয়েমেনের ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য।

আরো পড়ুন : সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, বহু হতাহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App