×

মধ্যপ্রাচ্য

আঙ্কারায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

আঙ্কারায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি উচ্চপদস্থ তুর্কি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে ইরানের রাষ্ট্রদূতসহ তুর্কি ও ইরানের কর্মকর্তারা আরাঘচিকে স্বাগত জানান। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির।

আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত বৈঠকের আলোচনা করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে দামেস্ক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার সন্ধ্যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আরব দেশটির সরকার ও জনগণের প্রতি তেহরানের পূর্ণ সমর্থনের ওপর জোর দিয়েছেন।

আরো পড়ুন : তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের হামলা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App