×

মধ্যপ্রাচ্য

গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করবে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করবে ইসরায়েল

ছবি:সংগৃহীত

অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে ১ কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে সোমবার (১৬ ডিসেম্বর) দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার। গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হলো, ইসরায়েলকে শক্তিশালী করা। এই সময়ে যা খুবই জরুরি।

নেতানিয়াহু বলেছেন, এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরো বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন।

৫০ হাজারের বেশি মানুষ এখন এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলের ইহুদি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে।

১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। ১৯৮১ সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে তা সিরিয়ার অঞ্চল হিসাবেই স্বীকৃত।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সুর কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে বিপদের সম্ভাবনা আছে।

কাটজ দেশের প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারি কর্মকর্তাদের বলেছেন, “বিদ্রোহী নেতারা এখন তাদের ভাবমূর্তি বদলের ইঙ্গিত দিলেও সিরিয়ার ঝুঁকি শেষ হয়ে যায়নি। বরং সেখানে যা হচ্ছে, তাতে এই ঝুঁকি বাড়ছে।”

গত সপ্তাহে সিয়িরায় বিদ্রোহী এইচটিএস গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারপর ১৯৭৩ সালের আরব-ইসরায়েল চুক্তিতে চিহ্নিত করা অসামরিক এলাকায় ঢুকে পড়ে ইসরায়েলের সেনা। ইসরায়েলের সেনা সিরিয়ার সেনার ছেড়ে যাওয়া ঘাঁটিও দখল করে নেয়।

ইসরায়েল জানিয়েছে, তারা এখানে স্থায়ীভাবে থাকবে না। এটা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটা সাময়িক ব্যবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App