×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ মামলা

সিরিয়ায় ভয়াবহ মামলা

ইসরায়েল সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক ‘ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ইসরায়েলের যুদ্ধবিমানগুলো সিরিয়ার তারতুস এবং লাতাকিয়া শহরসহ দেশটির পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মূলত ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বোমাবর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের মূল শহরের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।

এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনাকে স্পুৎনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদি ইসরায়েলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে অসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের ৯ দিন পরও ইসরায়েল এসব হামলা চালাচ্ছে কিন্তু ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শামের বিরুদ্ধ কিছুই বলছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App