×

মধ্যপ্রাচ্য

গ্রেপ্তারের ভয়ে নেতানিয়াহুর পোল্যান্ড সফর বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

গ্রেপ্তারের ভয়ে নেতানিয়াহুর পোল্যান্ড সফর বাতিল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি।

তিনি বলেন, ‘এখানে এলে গ্রেপ্তার হতে পারেন’- এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। 

পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি, যদি তিনি (নেতানিয়াহু) পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার। কারণ, আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।

আমরা এই বার্তা দেয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশ এখনো আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের অনেক দেশ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে সাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন : গাজায় জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিলো ইসরায়েল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

রাষ্ট্রপতি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App