×

মধ্যপ্রাচ্য

হুথির হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

হুথির হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকাসী সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কায় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। গত রবিবার নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি।

তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে নেতানিয়াহুকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন। তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করতে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে রাখা হয়েছে।

গত রবিবার গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী রকেটগুলো আটকাতে সমর্থ হয়। কিন্তু ১৫ মাসের যুদ্ধের পর গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের।

আরো পড়ুন : বিশ্বজুড়ে 'উত্তাপ' ছড়ানোর বছর ২০২৪

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App