×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিল পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিল পাস

৯৮ জন রিপাবলিকানের পাশাপাশি ৪৫ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এতে সমর্থন দিয়েছেন। ছবি : সংগৃহীত

গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মার্কিন প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পাল্টা জবাব হিসেবে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।

মার্কিন আইনপ্রণেতারা ২৪৩-১৪০ ভোটে ‘অবৈধ আদালত প্রতিক্রিয়া’ আইন পাস করেন, যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী যেকোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে। নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলি বর্বতায় গাজায় নিহত আরো ৭০, প্রাণহানি ছাড়ালো ৪৬ হাজার

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে।

১৯৮ জন রিপাবলিকানের পাশাপাশি ৪৫ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এতে সমর্থন দিয়েছেন। বিলটি এখন সিনেটে যাবে।

আইনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আইসিসি প্রতিষ্ঠার রোম চুক্তির স্বাক্ষরকারী না হওয়ায় তাদের কার্যক্রমের ওপর আইসিসির কোনো অধিকার নেই।

প্রতিনিধি পরিষদের এমন পদক্ষেপে অনেক দেশ ক্ষোভ প্রকাশ করেছে। কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি এই আইনটিতে ভোটদানে বিরত ছিলেন। তিনি বলেন, নতুন প্রশাসন এসে যুদ্ধ বন্ধ কিংবা মূল্যস্ফীতি হ্রাস নয় বরং আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত হয়ে পড়েছে।

প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে। রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পরিষদে নিয়ন্ত্রণ করছে। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বর নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App