×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: দোহা যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: দোহা যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 

আরো পড়ুন : গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে, যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেই মূলত যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয়। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। 

ওয়াশিংটনে যাওয়ার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ‘হামাসের বিরুদ্ধে বিজয়’, ইরানের সঙ্গে লড়াই এবং সব জিম্মিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App