×

মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে শহরে শহরে অভিযান ইসরায়েলি বাহিনীর, গ্রেপ্তার ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম

পশ্চিম তীরে শহরে শহরে অভিযান ইসরায়েলি বাহিনীর, গ্রেপ্তার ৩০

গ্রেপ্তারদের মধ্যে শিশু এবং কয়েক জন সাবেক কারাবন্দিও রয়েছে। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজাধানী রামাল্লাসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের কারাবন্দিদের সহযোগিতা প্রদানকারী দুই সংস্থা কমিশন অব ডিটেইনি’জ অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর আনাদোলুর।

পূর্ব জেরুজালেম, হেবরন, তুবাস, তুলকারেম, কালকিলিয়া, নাবলুস এবং রামাল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারদের মধ্যে শিশু এবং কয়েক জন সাবেক কারাবন্দিও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

আরো পড়ুন : ‘প্রয়োজনে মারা যাবো, তবু গাজা ছাড়বো না’

দীর্ঘ ১৫ মাস ভয়াবহ অভিযান চালানোর পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তার দু’দিন পর ২১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা, পরে সেই অভিযান তুলকারেম শহর পর্যন্ত বিস্তৃত করা হয় এবং কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করে দেয়া হয়। এতে ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

এরপর গত রবিবার পশ্চিম তীরের তাম্মুন শহর এবং তুবাস শহরের আল ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েও বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সময়ে গাজার মতো বড় আকারের না হলেও পশ্চিম তীরেও শুরু হয় অভিযান। কমিশন অব ডিটেইনি’জ অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৩ শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App