×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:১৯ এএম

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

গোলাগুলির সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা ছিলেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সাংবাদিকরা জানিয়েছেন, গোলাগুলির সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা ওই জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন। 

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে এক নারী ও পুরুষ গুলিবিদ্ধ হয়। গুলি চালানো ব্যক্তি 'ফ্রি ফিলিস্তিন' বলে চিৎকার করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই হামলাকে 'ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন। 

আরো পড়ুন : চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ড্যানি ড্যানন বলেছেন, জাদুঘরে যখন একটি অনুষ্ঠানে আয়োজন চলছিল তখন এই গোলাগুলির ঘটনা ঘটল। ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন মানে রেডলাইন অতিক্রম করছেন। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এক্সে বলেছেন, তিনি ঘটনাস্থলে। হতাহতের প্রতি তিনি প্রার্থনা কামনা করেছেন। এছাড়া মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App