×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:০০ এএম

ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির।

গাজা নিয়ে মন্তব্য করায় ইসরায়েলের অতি-ডানপন্থি ও ইগ্রবাদী দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। 

এতে বলা হয়, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ—উভয়ের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এ পদক্ষেপের অংশ হিসাবে যুক্তরাজ্যে তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেছেন, ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির চরমপন্থি সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন। 

এর জবাবে ইসরায়েল বলেছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত নিন্দনীয়। 

গাজায় যুদ্ধের বিষয়ে স্মোট্রিচ এবং বেন-গভির উভয়ই তাদের অবস্থানের জন্য ব্যাপক সমালোচিত।

বিবিসি বলছে, স্মোট্রিচ গাজায় সাহায্য প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের এই অঞ্চল থেকে ‘পুনর্বাসনের’ আহ্বান জানিয়েছেন।

অপরদিকে দখলদারদের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচকে সরাসরি উগ্রপন্থি হিসেবে মন্ত্যব্য করেছেন ব্রিটিশমন্ত্রী। 

এই দখলদার গাজার সবকিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া গাজার মানুষকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন তিনি।

স্মোরিচকে নিয়ে ব্রিটিশ মন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন, স্মোরিচ ইসরায়েলি বাহিনীর দ্বারা গাজাকে পরিস্কারের কথাও বলেছেন। 

গাজার যা এখনো বাকি আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথা বলেছেন। 

আমাদের বলতে হবে এটি উগ্রপন্থা। এটি বিপজ্জনক। এটি ভয়ঙ্কর। আর আমি এগুলোর কঠোর নিন্দা জানাই।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App