×

মধ্যপ্রাচ্য

ওমরাহ ও ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:১০ এএম

ওমরাহ ও ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্তে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ছবি : সংগৃহীত

হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা ওমরাহ ভিসা ও ফ্যামিলি ভিজিট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সৌদি আরব সরকার। সোমবার (৯ জুন) এ তথ্য জানানো হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র হজ পালনের প্রস্তুতির জন্য দেশটির ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। এতে বিপাকে পড়েছিলেন বহু প্রবাসী এবং ওমরাহ পালনে আগ্রহী হাজারো মুসল্লি।

তবে ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্তে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ইতোমধ্যে অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সিগুলো নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপের ফলে সৌদি আরবের পর্যটন শিল্প ও অর্থনীতি আরো গতিশীল হবে এবং উপকৃত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা লাখো প্রবাসী ও ওমরাহ পালনেচ্ছু মুসল্লি।

সৌদি সরকারের এই উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘদিনের অপেক্ষা শেষে ভিসা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

আরো পড়ুন : অবশেষে বিমানে ইসরায়েল ছাড়লেন গ্রেটা থানবার্গ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App