×

মধ্যপ্রাচ্য

তেলআবিব ও জেরুজালেমে ফের ভয়াবহ হামলা ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১১:০৮ এএম

তেলআবিব ও জেরুজালেমে ফের ভয়াবহ হামলা ইরানের

ছবি: সংগৃহীত

ইসরায়েলে ফের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে শনিবার (১৪ জুন) ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার মধ্যরাতে দ্বিতীয় দফায় এই হামলা চালায় ইরান। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। 

ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত ১টা ৩০ মিনিট বেজেছিল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। কারণ ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সেখানকার বাসিন্দারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে যেন ইসরায়েলি মিসাইল সেখানে কোনোভাবেই আঘাত না করতে পারে।

আরো পড়ুন : ইসরায়েল বনাম ইরান: কার কতটা সামরিক শক্তি

ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’। 

তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনাসদস্য নিখোঁজ বা বন্দি হননি।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইলি বিমানবাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে। এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App